Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Uttarakhand Weather News: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির ভ্রুকুটি, বন্ধ রয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী হাইওয়ে

Gangotri & Yamunotri Highways blocked
Gangotri & Yamunotri Highways blocked

 

দেহরাদূন, ২১ আগস্ট : দেবভূমি উত্তরাখণ্ডে আগামী দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি, আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও খুব ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। বৃষ্টি ও ভূমিধসের কারণে ইতিমধ্যেই প্রায় ১৫০টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু জাতীয় মহাসড়ক ও গ্রামের সঙ্গে সংযোগকারী অসংখ্য গ্রামীণ সড়ক। গঙ্গোত্রী জাতীয় মহাসড়ক অনেক স্থানে বন্ধ রয়েছে। একইভাবে যমুনোত্রী জাতীয় মহাসড়কও কিছু স্থানে বন্ধ রয়েছে। এমতাবস্থায় ফের ভারী বৃষ্টি হবে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ধারাসু পুরানা থানা ও সোনাগড়ের কাছে গঙ্গোত্রী জাতীয় মহাসড়ক অবরুদ্ধ। কুঠনৌর ও নারদচট্টির কাছে যমুনাত্রী মহাসড়ক অবরুদ্ধ।


You might also like!