Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 day ago

West Bengal Assembly Election: রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা, বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের

Chief Election Commissioner Gyanesh Kumar
Chief Election Commissioner Gyanesh Kumar

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। উল্লেখ্য, কিছু দিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। এক বা দুই দফায় ভোট চেয়েছে তারা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি নিষ্পত্তি করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি এ রাজ্যে এসআইআর-এর ভিত্তিতে তৈরি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়। আদালত জানিয়েছিল, এর পর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ‘বিবেচনাধীন’ ছিলেন ৬০ লক্ষর বেশি। এই ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ভোটারদের কী হবে, প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি।

You might also like!