Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 day ago

Jairam Ramesh: আদর্শ নির্বাচনী আচরণবিধি; কেন্দ্রকে কটাক্ষ জয়রামের

Jairam Ramesh
Jairam Ramesh

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : রবিবার বিকেল ৪টায় সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হবে মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। ফলে আর নতুন প্রকল্প ঘোষণা, উদ্বোধন বা সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক প্রচার সম্ভব হবে না। এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তাঁর দাবি, ২০১৪ সালের পর থেকে এমসিসি মানে 'মডেল কোড অব কনডাক্ট' নয়, 'মোদী'স কোড অব ক্যামপেনিং'। উল্লেখ্য, রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে।

You might also like!