Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Life Style News

1 day ago

Amid LPG Supply Crisis: গ্যাস সঙ্কটে বিকল্প ভরসা ইনডাকশন কুকটপ, ব্যবহার করার আগে জেনে নিন কয়েকটি জরুরি বিষয়

5 Tips for Cooking on an Induction Cooktop
5 Tips for Cooking on an Induction Cooktop

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এলপিজি সিলিন্ডারের সরবরাহে অনিয়ম দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন বহু পরিবার। আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা ও ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধপরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানির সরবরাহ ব্যবস্থায়। এর জেরেই বাজারে গ্যাস সিলিন্ডার পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এই পরিস্থিতিতে অনেকেই রান্নার বিকল্প ব্যবস্থা খুঁজছেন। তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে ইনডাকশন কুকটপ বা ইনডাকশন ওভেন। বিদ্যুৎচালিত এই যন্ত্রে রান্না করা তুলনামূলক সহজ এবং গ্যাসের উপর নির্ভরতা কমায়। তাই অনেক পরিবার এখন ধীরে ধীরে ইনডাকশনের দিকে ঝুঁকছেন। তাই কয়েকটি বিষয় আগে থেকে জেনে রাখলে ইনডাকশনে রান্না করার কাজ কঠিন বলে মনে হবে না।


∆ ইনডাকশনে রাঁধার ৫টি টিপ্‌স-

১. ইনডাকশনের উপযোগী বাসন ব্যবহার করুন:  ইনডাকশনে সব ধরনের বাসন ব্যবহার করা যায় না। এমন হাঁড়ি বা কড়াই দরকার, যেটির তলা চৌম্বকীয় ধাতুর তৈরি এবং সমান, এবড়োখেবড়ো নয়। সাধারণত স্টিল বা ঢালাই লোহার বাসনে রান্না করলে ভাল। সঠিক বাসন ব্যবহার করলে তাপ দ্রুত ছড়ায় এবং রান্নাও দ্রুত হয়। এতে বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হতে পারে।

২. রান্না শুরুর আগে সব উপকরণ প্রস্তুত রাখুন:  ইনডাকশন খুব দ্রুত গরম হয়ে যায়। তাই চালু করার আগে সব্জি কাটা, মশলা মাপা বা রান্নার উপকরণ গুছিয়ে রাখা ভাল। তা হলে রান্নার সময় তাড়াহুড়ো করতে হবে না এবং খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে।

৩. আগুন ছাড়া রান্নার কৌশল শিখুন:  গ্যাসে রান্না আর ইনডাকশনে রান্নার মূল পার্থক্য হল, আগুন-সহ রান্না ও আগুন ছাড়া রান্না। গ্যাসে রান্না করার অভ্যাস থাকলে আগুন ছাড়া কাজ করতে অসুবিধা হয়। আর সেখানেই বড়সড় বদল আনতে হয়। তাই এই পরিবর্তনের শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্যাসে আঁচ কমানো সহজ, কিন্তু ইনডাকশনে নম্বর বাড়িয়ে ও কমিয়ে তাপ বদলাতে হয়। তেল ফোটার শব্দ, জলের শব্দ, ভাজার শব্দ, গন্ধ ইত্যাদি দিয়ে নম্বর স্থির করতে হবে। ধীরে ধীরে সেটাই অভ্যাস হয়ে যাবে। তা ছাড়া বেশির ভাগ ইনডাকশনে আলাদা আলাদা রান্নার মোড থাকে— যেমন ফোটানো, ভাজা বা ধীরে রান্না করা। এই নির্দিষ্ট মোড ব্যবহার করলে খাবার সমান ভাবে সেদ্ধ হয় এবং বিদ্যুৎ খরচও কম হয়। সেগুলিও শিখে নিতে হবে ধীরে ধীরে।

৪. তাপমাত্রার দ্রুত ওঠানামা নিয়ন্ত্রণে রাখুন:  নম্বর বদলানোর সঙ্গে সঙ্গেই তাপমাত্রা পাল্টে যায়। দ্রুতগতিতে তাপমাত্রার পরিবর্তনের ব্যাপারে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। গ্যাসের ক্ষেত্রে আঁচ কমানো-বাড়ানোর পর ন্যূনতম সময় নেয় বলে অসুবিধা হয় না। তাই ধীরে ধীরে এই বৈশিষ্ট্যের সঙ্গে অভ্যস্ত হতে হবে। নয়তো খাবার পুড়ে যেতে পারে বা জল ছিটকে পড়তে পারে বাইরে।

৫. ইনডাকশন ও বাসনের তলা পরিষ্কার রাখুন:  ইনডাকশনের উপরিস্থল এবং বাসনের তলা সব সময়ে পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। তেল, ধুলো বা জল থাকলে তাপ ঠিক ভাবে সব জায়গায় ছড়াতে পারবে না। এর ফলে রান্নার গতি শ্লথ হয়ে যেতে পারে, ফলে বিদ্যুৎ খরচও বাড়বে।

সঠিকভাবে ব্যবহার করতে পারলে ইনডাকশন কুকটপ শুধু গ্যাসের বিকল্পই নয়, বরং নিরাপদ ও দ্রুত রান্নার একটি আধুনিক উপায়ও হয়ে উঠতে পারে। 


You might also like!