Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

9 months ago

Chirag Paswan: নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে,চিরাগ পাসওয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

পাটনা, ১৯ জুলাই : কংগ্রেস ও আরজেডি-সহ বিভিন্ন দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে, এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ পাসওয়ান বলেছেন, "নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। যদি তা না হতো, তাহলে আমরাও প্রশ্ন তুলতাম। অন্তত, আমার দল এবং আমি অবশ্যই বলতাম। আপনারা সবাই জানেন, আমি এবং আমার দল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনও দ্বিধা করি না, তা যেখানেই ঘটুক না কেন, এমনকি যদি তা আমাদের নিজস্ব সরকারের মধ্যেও হয়। যদি আমরা মনে করি যে, এই প্রক্রিয়ায় কোনও সমস্যা আছে, তাহলে আমরা অবশ্যই আমাদের আওয়াজ তুলব।" উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনও পর্যন্ত ৪৮ লক্ষ গণনা ফর্ম জমা পড়েছে। যা ভোটার তালিকার প্রায় ৯৫%। আগামী ২৫ জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।

You might also like!