Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

CM Rekha Gupta Attacked: আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা; তীব্র নিন্দা বিজেপির, আটক অভিযুক্ত

Delhi CM Rekha Gupta Attacked
Delhi CM Rekha Gupta Attacked

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা চালায় এক অভিযুক্ত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সিভিল লাইন্‌সের বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার তীব্র নিন্দা করেছে বিজেপি। অভিযুক্তকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। বিভিন্ন সূত্রের দাবি, অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গিয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে।

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা মুখ্যমন্ত্রীর উপর ‘হামলার’ তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতিও হয়। সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে।" ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। এএপি নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে, কিন্তু তাই বলে হিংসার কোনও জায়গা নেই। আশা করি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।’’ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেছেন, "এটি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। যথাযথ তদন্ত হওয়া উচিত।"

You might also like!