Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Weather Update Today: শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত, ঘন কুয়াশায় প্রভাবিত রেল পরিষেবা

North India cold weather
North India cold weather

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্য। শুক্রবার সকালে জমজমাট ঠান্ডা ছিল দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের মোরাদাবাদ, অযোধ্যা, বারাণসীতে। একইসঙ্গে ঘন কুয়াশার দাপটও ছিল। কুয়াশার প্রভাবে এদিন সকালে দিল্লিতে রেল পরিষেবাও প্রভাবিত হয়েছে। আগেই কয়েকদিন উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আবার অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ঘন কুয়াশার দাপট থাকবে। আইএমডি আগামী দুই দিন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে।এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি এবং রাজস্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!