Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Delhi Weather Updates: মুষলধারে বৃষ্টিতে ফের জলমগ্ন দিল্লি, মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি

IMD issues 'yellow alert' in Delhi, Mumbai
IMD issues 'yellow alert' in Delhi, Mumbai

 

নয়াদিল্লি ও মুম্বই, ১৪ আগস্ট : ফের মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টি এতটাই হয়েছে যে, জাতীয় রাজধানীর নানা অংশে জল জমে গিয়েছে। বৃষ্টি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়েও। বাণিজ্যনগরীতে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয় দিল্লিতে, আর কে পুরম সেক্টর ১০, দিল্লি-গুরুগ্রাম সীমানা, লাজপত নগর প্রভৃতি এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর দিল্লির সুব্রত পার্ক এলাকার আউটার রিং রোডে জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় অত্যন্ত ধীর গতিতে চলাচল করে যানবাহন। দিল্লির পাশাপাশি নয়ডাতেও এদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে, বৃষ্টিস্নাত বাণিজ্যনগরী মুম্বইও। মুম্বইয়ে আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

You might also like!