Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 week ago

Mohammed Azharuddin: ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ আজহারউদ্দিনের

Azharuddin on Imran Khan health
Azharuddin on Imran Khan health

 

হায়দরাবাদ, ১৮ ফেব্রুয়ারি : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। মঙ্গলবার রাতে এক্স পোস্টে তিনি লেখেন, ‘ইমরান ভাইয়ের খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। ক্রিকেট আমাদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এবং একজন সহ-খেলোয়াড় হিসেবে তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়া ও তাঁর কাছ থেকে শেখার প্রচুর সুযোগ পেয়েছি। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, তাঁর সঙ্গে যেন মর্যাদাপূর্ণ আচরণ করা হয়। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি এবং তাঁর পরিবারের জন্য শক্তি ও সাহস প্রার্থনা করছি।’

বর্তমানে জেলে রয়েছেন ৭৩ বছর বয়সি ইমরান খান। এর আগে ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অধিনায়কেরা। মোট ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক একটি আবেদনে সই করেন। সেখানে ইমরান খানের জন্য সঠিক চিকিৎসা, মানবিক পরিবেশে বন্দিত্ব এবং আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। চিঠিতে সই করা প্রাক্তন অধিনায়কদের মধ্যে রয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া-সহ আরও অনেকে।

You might also like!