Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Gas Cylinder Explodes: বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর

Senior Analyst Aravind Dies in Explosion
Senior Analyst Aravind Dies in Explosion

 

বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর : গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক তরুণের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিন জন। সোমবার রাতে বেঙ্গালুরুর একটি বহুতলের একতলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। মারা গিয়েছেন অরবিন্দ নামে ২৩ বছরের এক তরুণ। তিনি কর্নাটকের বল্লারির বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। কুন্ডালাহাল্লি এলাকায় ওই বহুতলে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। পুলিশ জানাচ্ছে, সাত তলা ওই বাড়িটিতে মোট ৪৩টি ঘর রয়েছে। অনেকেই সেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। সিলিন্ডার ফেটে ওই বাড়িটির একতলার একটি ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে চার জন গুরুতর দগ্ধ হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরবিন্দকে মৃত ঘোষণা করা হয়। কী করে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

You might also like!