Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Tree Plantation: উত্তর প্রদেশে শুরু হল ‘একটি গাছ মায়ের নামে’ বৃক্ষরোপণ অভিযান

UP Schools to Launch Massive Tree Plantation Drive in Mothers’ Names on World Environment Day
UP Schools to Launch Massive Tree Plantation Drive in Mothers’ Names on World Environment Day

 

লখনউ, ৯ জুলাই : উত্তর প্রদেশে বুধবার থেকে শুরু হল বৃক্ষরোপণ মহাঅভিযান ২০২৫। উত্তর প্রদেশের রাজ্যজুড়ে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘একটি গাছ মায়ের নামে’। জানা গেছে ,বুধবার রাজ্যে মোট ৪ কোটি ৯০ লক্ষ ৪ হাজার ৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদিও এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা অযোধ্যা থেকে করবেন, তবে তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রসঙ্গত, এই কর্মসূচির মূল লক্ষ্য ৩৭ কোটি গাছ রোপণ করা। সেই লক্ষ্যে সরকারি দফতর গুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে। রাজ্যের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন পরিবেশবিদরা।

You might also like!