Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Dramatic Police Encounter: দেওরিয়ায় গুলিবিদ্ধ এক গরু পাচারকারী, গ্রেফতার দুই

Two Arrested, Cattle Smuggler Injured in Deoria Police Encounter
Two Arrested, Cattle Smuggler Injured in Deoria Police Encounter

 

লখনউ, ২২ ডিসেম্বর : রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সালেমপুর থানার অন্তর্গত ধনৌটি রায় গ্রামের কাছে সোহানাগ-বার্থা রাজ্য সড়কে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক গরু পাচারকারী। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি থামাতে গেলে ভিতরে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় পুলিশও। ভোলু যাদব (২৬) নামে এক যুবকের ডান পায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা বাকি দু'জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

You might also like!