Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Himachal Weather: বৃষ্টি-দুর্যোগে হিমাচলে বন্ধ ৩৩৯টি রাস্তা, হলুদ সতর্কতাও জারি

339 roads shut in Himachal Pradesh
339 roads shut in Himachal Pradesh

 

শিমলা, ২৪ আগস্ট : বৃষ্টির দুর্যোগ চলছেই হিমাচল প্রদেশে। ভূমিধস-সহ বৃষ্টিজনিত কারণে পাহাড়ি এই রাজ্যে ৩৩৯টি রাস্তা বন্ধ রয়েছে। এমতাবস্থায় হিমাচল প্রদেশে আগামী ২৬ আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা। হিমাচল প্রদেশে জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, মান্ডিতে ১৬০টি, কুল্লুতে ১০২টি, কাংড়ায় ২১টি, উনায় ১১টি, শিমলা ও সিরমাউরে ৬টি, বিলাসপুর, চাম্বা ও কিন্নৌরে দু'টি করে এবং লাহৌল ও স্পিতিতে একটি করে রাস্তা বন্ধ রয়েছে।

হিমাচল প্রদেশজুড়ে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত। বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ১৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ২,৩৪৭.৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ২৯ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!