Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

9 months ago

Stock Market Updates: ট্রাম্পের শুল্কের কাঁটায় বিদ্ধ ভারত, ধস শেয়ার বাজারে

Up and down Stock market
Up and down Stock market

 

মুম্বই, ৩১ জুলাই : ভারতের উপর আমেরিকা ২৫% শুল্ক ঘোষণা করতেই ধাক্কা শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজারের শুরুতেই এক ধাক্কায় ৫৯৪.৯৯ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটিও পড়ে যায় ১৩৯.৭৫ পয়েন্টে। দিনের শুরুতেই লাল সংকেতে খোলে বাজার। সেনসেক্স ৫৯৪.৯৯ পয়েন্ট কমে ৮০,৮৮২.১৮-এ লেনদেন করেছে। নিফটি ১৩৯.৭৫ পয়েন্ট কমে ২৪,৬৪৪.৬৫-এ লেনদেন করেছে।

আশঙ্কাই সত্যি হয়েছে, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেই দফায় দফায় বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আগামী ২৫ আগস্ট এদেশে আসছেন মার্কিন মুলুকের প্রতিনিধিরাও। কিন্তু তার আগেই বড় ঘোষণা করে বসলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানান, ভারত আমাদের বন্ধু দেশ। কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তাছাড়া ভারতের শুল্কহারও বেশি। ভারতের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই রাশিয়া থেকে কেনা হয়। রাশিয়ার সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশই বলেছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা। কিন্তু তা হয়নি। কাজেই ভারতই এবার ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। পাশাপাশি দিতে হবে পেনাল্টিও।

You might also like!