West Bengal

20 hours ago

Enforcement Diretorate: পুরুলিয়ায় ফের ইডি-র অভিযান

ED raid Purulia
ED raid Purulia

 

পুরুলিয়া, ২৪ জুলাই : ফের রাজ্যে ইডি-র হানা। শুক্রবার সকালে পুরুলিয়ায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা| পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়ার একটি হোটেলে এ দিন আচমকা হানা দেন তাঁরা। জানা গেছে, ওই হোটেলের মালিকের বাড়িতেও শুক্রবার তল্লাশি চালান ইডি-র আধিকারিকেরা। ইডি-র আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাঁরা এলাকা ঘিরে ফেলেন। হঠাৎ কেন এই অভিযান, সেই বিষয়ে এখনও ইডি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে কয়লা পাচার মামলার সূত্রে নিতুড়িয়া ও সংলগ্ন এলাকাগুলিতে ইডি এবং সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল। শুক্রবার সকালের এই আচমকা হানায় এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত, পালাবদলের পর রাজ্যজুড়ে বিভিন্ন দুর্নীতির মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

You might also like!