West Bengal

2 hours ago

Durgapur News: দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Medical Student Found Dead in Durgapur Hostel
Medical Student Found Dead in Durgapur Hostel

 

দুর্গাপুর, ১৫ ফেব্রুয়ারি : দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার মধ্যরাতে কলেজের বয়েজ হস্টেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম লাবণ্য প্রতাপ (২১)। সে বিহারের পাটনার বাসিন্দা। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তিনি ভর্তি হয়েছিলেন এই কলেজে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। রাতেই কলেজে পৌঁছয় দুর্গাপুর থানার অধীন বি-জোন ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তের পরে দেহ বাথরুম থেকে বার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আত্মহত্যা, না এই ছাত্রের মৃত্যুর নেপথ্যে রয়েছে আরও গাঢ় রহস্য, তার উত্তর খুঁজছে পুলিশ। দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।'

You might also like!