Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Durgapur Expressway accident: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত ৬

Durgapur Expressway car accident
Durgapur Expressway car accident

 

পূর্ব বর্ধমান, ১১ মার্চ : গাড়ি দুর্ঘটনায় আহত হলেন ৬ যাত্রী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গলসির বেলগ্রামে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। জানা গেছে, আহতরা হলেন অন্ডালের দিকনলা গ্রামের বাসিন্দা সূচাঁদ মণ্ডল, সুরজিৎ কুন্ডু, অজয় কুন্ডু, স্বপ্না কুন্ডু, চম্পা রায় ও ভাদুর গ্রামের বাসিন্দা রিঙ্কু মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারে। গলসি থানার পুলিশ সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…