Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

3 years ago

'Panbudara Village' near Kalingpong Travel : কালিংপং এর অদূরেই 'পানবুদারা গ্রাম' - জীবন্ত প্রকৃতি এখানে খেলা করে

Near Kalingpong is 'Panbudara Village' - living nature plays here
Near Kalingpong is 'Panbudara Village' - living nature plays here

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্যটন মানচিত্রে আলাদাই নজর কেড়েছে এই স্থান। এখানকার অভিনবত্ব হচ্ছে,প্রতি মুহূর্তে আপনার মনে হবে প্রতিটা বাঁক যেন একদম নতুন। ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পানবুদারা ভিউপয়েন্টের  জন্য বিশেষ বিখ্যাত। এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওপরে কাঞ্চনজঙ্ঘা আর নীচে তিস্তা। দার্জিলিং অথবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসতে পারেন এই স্থান। রাতের বেলা নিচে শিলিগুড়ি শহরকে আপনি চাক্ষুস করতে পারবেন। সব দিক বিবেচনা করে এই শৈলগ্রাম আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।

  তিস্তা নদীর যে ভিউ আপনি এখন থেকে পাবেন,তা আর কোনো জায়গা থেকে পাবেন না। তিস্তা নদীর অনন্য সুন্দর রূপের সাক্ষী থাকতে পর্যটকরা ভিড় জমান পানবুদারায়। এখানে একই ফ্রেমে ধরা পড়বে সেভকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। এই পানবুদারা থেকে কাছেই রয়েছে ইয়ামাখুম। এছাড়াও, আপনি চাইলে এখান থেকে সামথারা, চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপিন ঘুরে আসতে পারেন। শহরের কোলাহলে থেকে একদম নতুন নৈঃশব্দের জগতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। 

  যাওয়া - ট্রেনে করে শিলিগুড়ি বা এনজেপিতে আপনাকে নামতে হবে। শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে পানবুদারাতে আসা যায়। দূরত্ব প্রায় ৭৩ কিমি। এছাড়া, অনুমতি নিয়ে কালীঝোরা হয়ে পানবুদারা যেতে গেলে দূরত্বও কিছুটা কমবে। সেই রুটে অসাধারণ প্রাকৃতিক রূপও দেখতে পাবেন।

থাকা - পানবুদারায় থাকা খাওয়ার যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। পানবুদারাতে অনেক গুলি ছোট হোমস্টে ও রিসর্ট আছে। বছরের যেকোন সময় সেখানে গিয়ে থাকার পাশাপাশি পানবুদারায় ক্যাম্পিংয়ের বন্দোবস্ত আছে। ১০০০-২০০০ টাকার মধ্যে থাকা ও খাওয়া সমেত মাথাপিছু পেয়ে যাবেন।

  আর চিন্তা না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।

You might also like!