Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

X Web Version outage in India: দেশজুড়ে কাজ করছে না 'এক্স' হ্যান্ডেল, ওয়েব ভার্শনে শুরু সমস্যা

X Web Version outage in India
X Web Version outage in India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফের একবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলেন বহু ইউজার। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তাঁদের 'এক্স' হ্যান্ডেল খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করলেন দেশের বহু ইউজার। সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞদের মতে, ইউজাররা খানিকক্ষণ অপেক্ষা করে পেজ রিফ্রেশ করলে এই সমস্যার সুরাহা হতে পারে।

শুধু তাই নয়, এক্স'-এর মোবাইল অ্যাপ থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে কোনও সমস্যায় পড়তে হবে না ইউজারদের।

ঠিক কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ইউজারদের?

জানা গিয়েছে, ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করলে টুইটার ইউজাররা নিজেদের টাইমলাইন, পোস্ট করা টুইট এবং ট্রেন্ডিং টপিক দেখতে পারছেন না।

উল্লেখ্য, মাসখানেক আগেই যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়েই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল মেটা'র পরিষেবা।

তবে, এবারে অভিযোগের তির মাইক্রোব্লগিং সাইট এক্স-এর দিকে। যদিও, ভারতজুড়ে ইউজারদের এই সমস্যা নিয়ে এক্স-এর পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।


You might also like!