Vivo Y600 Features: একবার চার্জেই চলবে ২ দিন! ১০০০০ mAh ব্যাটারি নিয়ে আসছে ভিভোর নতুন স্মার্টফোন

vivo Y600
vivo Y600

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘক্ষণ বাইরে থাকলেও আর বারবার ফোন চার্জ দেওয়ার চিন্তা নেই! পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি কমাতে চলতি মাসেই ১০০০০ mAh ব্যাটারির নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো। একবার চার্জ দিলেই মিলবে টানা দু’দিন ব্যবহারের সুবিধা। কী কী ফিচার থাকছে এই নতুন ফোনে? জেনে নিন বিস্তারিত।

চলতি মাসেই ভিভো বাজারে আনছে Y600। সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটি সাদা ও বেগুনি-এই দুই রঙে মিলবে। পাবেন দুটি ক্যামেরা। যার মধ্যে প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। দ্বিতীয় ক্যামেরার বিস্তারিত তথ্য এখনও মেলেনি। এই ফোনটির লুকের সঙ্গে ভিভো-র ভি৮০ লাইটের বেশ মিল রয়েছে। ফোনটির বিশেষত্ব হল এর ব্যাটারি। একবার চার্জে এটি চলবে ২ দিন পর্যন্ত। তবে হ্যাঁ, ডিভাইসটি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপরও খানিকটা নির্ভর করে।


ভিভো-র ভি৮০ লাইটে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি UFS ৩.১ স্টোরেজ। ক্যামেরার ক্ষেত্রে এতে আছে ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া, ডিভাইসটিতে ১০,০০০ এমএএইচ (mAh) ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে। মনে করা হচ্ছে, Y600-র স্পেসিফিকেশন হবে কার্যত এরকমই। নিশ্চয়ই ভাবছেন কবে বাজারে আসবে এই ফোন? জানা যাচ্ছে, ৩০ অক্টোবর চিনের বাজারে আসবে এটি।  


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…