Rahul Gandhi's Convoy Collide: উত্তর প্রদেশে রাহুলের কনভয়ের গাড়ি দুর্ঘটনার কবলে, আহত একাধিক

Five vehicles of Rahul Gandhi's convoy collided with an ambulance
Five vehicles of Rahul Gandhi's convoy collided with an ambulance

 

সুলতানপুর (উত্তর প্রদেশ), ২৬ অক্টোবর : উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার সকালে লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে ৯১ কিলোমিটার মাইফলকের কাছে কনভয়ের কয়েকটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। ঘটনায় কনভয়ে থাকা বেশ কয়েকজন দলীয় কর্মী, আধিকারিক ও নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী যে গাড়িতে ছিলেন, সেটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং তিনি নিরাপদেই আছেন।

জানা গেছে, লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুরের উদ্দেশে রওনা দিয়েছিল রাহুলের কনভয়। পথে এক্সপ্রেসওয়ের ওপর আচমকাই রাহুল গান্ধীর গাড়ির পেছনে থাকা পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স একে অপরকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এক মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলার রায় ঘোষণা হওয়ার কথা সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালতে। সেই আদালতের শুনানিতে অংশ নিতেই সোমবার সকালে দিল্লি থেকে লখনউ বিমানবন্দরে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শত শত দলীয় কর্মী-সমর্থক। সেখান থেকে সড়কপথে সুলতানপুর যাওয়ার সময়ই এই দুর্ঘটনার শিকার হয় কনভয়ের পেছনের অংশটি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…