Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Samsung কোম্পানি তাদের Galaxy S24 সিরিজ বাজারে আনতে চলেছে ,লঞ্চের তারিখ প্রকাশিত হয়েছে

Samsung Galaxy S24 Ultra
Samsung Galaxy S24 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামের তিনটি ফোন এই সিরিজে লঞ্চ হতে পারে। প্রতিবেদন থেকে জানা গেছে যে এই ফোনগুলি ১৭ জানুয়ারি টেক ফোরামে উপস্থাপন করা হতে পারে। সাথে ফোনটির প্রি-অর্ডার এবং সেলের তারিখও জানা গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

রিপোর্ট অনুযায়ী সামসুং গ্যালাক্সি S24 স্মার্টফোন সিরিজ ১৭ জানুয়ারী, 2024-এ লঞ্চ হতে পারে। লঞ্চের সাথে সাথে এই ফোনের প্রি-অর্ডারও শুরু হয়ে যাবে। আরও জানা গেছে যে যারা এই ফোনটি প্রি-অর্ডার করবেন তারা ২৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ফোনটিকে হাতে পেয়ে যাবেন। জানা গেছে যে স্যামসাঙ গেলেক্সি এস২৪ সিরিজের ওপেন সেল ৩০শে জানুয়ারি থেকে শুরু হবে। এখন কোম্পানির আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা।

Samsung Galaxy S24 সিরিজের  ফিচার

Galaxy S24 ফোনটিতে একটি ৬.১ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। আবার Galaxy S24 Plus ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই সিরিজের টপ মডেলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ একটি ৬.৮ ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।

Galaxy S24 সিরিজের ফোনগুলি সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেম এবং One UI 6-এ রান করবে।

এই তিনটি ফোনে Adreno GPU সহ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে। তবে কিছু বাজারে এই ফোনটি Exynos 2400 চিপসেটের সাথেও লঞ্চ হতে পারে।

ফটোগ্রাফির জন্য Galaxy S24 Ultra ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ১২ + ১০ + 3x মেগাপিক্সেল জুম সমর্থিত কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। বাকি দুটি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ১০+২ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S24 Ultra ফোনটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি যোগ করা হতে পারে।

You might also like!