Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Whatsapp New Feature: হোয়াটসঅ্য়াপে নয়া ফিচার, গোপন ছবি পাঠিয়েও থাকা যাবে নিশ্চিন্তে

Whatsapp
Whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে ইনস্ট্যান্ট চ্যাটিংয়ের জন্য সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্মটি হল Whatsapp। বিশ্বের একাধিক দেশে এই অ্য়াপ ব্যবহার করা হয় বলে অ্য়াপের ব্যবহারকারীর সংখ্যাও কয়েকশো কোটি। বিভিন্ন সময়ে নতুন নতুন ফিচার অ্য়াড করা হয়। ঠিক সেরকমই আরও একটি নতুন ফিচার অ্য়াড করতে চলেছে সংস্থাটি।

এবার থেকে Whatsapp Web-এ ভিউ ওয়ানস (View Once) অপশন ব্যবহার করার সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে ছবি বা ভিডিও কাউকে পাঠালেও তা একবারই দেখা যাবে। তারপর সেটি নিজে থেকেই ডিলিট হবে। এবং ফাইলটি ফোনে সেভ করা যাবে না।

সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচারটি চালু করা হচ্ছে। বর্তমানে ডিপফেকের কারণে বিভিন্ন অসামাজিক কাজ করছেন প্রতারকরা। সেই সব কাজ আটকাতেই এই ফিচারটি চালু করা হচ্ছে।

এই ফিচারটি আগেও হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরা পেয়েছেন। কিন্তু গতবছর হঠাৎ করেই এই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়। এবার ফের ওই ফিচারটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে Whatsapp Web এ এই ফিচার সংযোজন করা হবে।


You might also like!