Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

32MP Selfie Camera সহ Motorola Edge 50 Fusion ফোনের দামেও রয়েছে বড় চমক

Motorola Edge 50 Fusion
Motorola Edge 50 Fusion

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Motorola সম্প্রতি জানিয়েছে যে, আগামী ৩ এপ্রিল তারা একটি লঞ্চের ইভেন্টের আয়োজন করেছে। যদিও এই ইভেন্টে কোন ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে, Motorola Edge 50, Edge 50 Pro, Edge 50 Fusion এর মধ্যে কোনো একটি ফোন লঞ্চ হবে। আজ জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাশ শেষের ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। আসুন টিপস্টার কি কি বললেন জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Fusion এর দাম 

টিপসটার ইভান ব্লাস মোটোরোলা এজ 50 ফিউশন সম্পর্কে লিক লিক শেয়ার করেছেন। টিপসটারের দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি মিড রেঞ্জে বাজারে আসবে। এই ফোনটির দাম 25,000 টাকার কাছাকাছি হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Peacock Pink, Ballad Blue (vegan leather) এবং Tidal কালারে লঞ্চ হতে পারে।

Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: লিক অনুযায়ী মোটোরোলা এজ 50 ফিউশন স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। পিওএলইডি প্যানেলে তৈরি এই স্ক্রিন পাঞ্চ হোল স্টাইলে পেশ করা হবে।

প্রসেসর: লিক অনুযায়ী Edge 50 Fusion ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।

মেমরি: আপকামিং মোটোরোলা ফোনে 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ দেওয়া হবে বল জানানো হয়েছে।

সেলফি ক্যামেরা: এই Motorola Edge 50 Fusionস্মার্টফোনটিতে সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা এজ 50 ফিউশন স্মার্টফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।


You might also like!