
শ্রীনগর, ১৭ মার্চ : জম্মু ও কাশ্মীরের পহেলগামের লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার গভীর রাতে আগুন লেগে যায়। রিসর্টের তিন কটেজ ও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে পহেলগামের লারিপোরা এলাকার এক রিসর্টে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, রিসর্টের তিন কটেজ ও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল।
