Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Jio Cinema: দৈনিক খরচ ১ টাকারও কম! Jio ব্যবহারকারীদের জন্য ধামাকা অফার

Jio Cinema
Jio Cinema

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার থেকে মান্থলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া যাবে Jio Cinema-তে। তার জন্য মাত্র ২৯ টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের। Viacom ১৮ এর অধীনস্থ এই প্ল্যাটফর্মটিতে দেখা যাবে HBO, প্যারামাউন্ট, পিকক এবং ওয়ার্নার ব্রোসের একাধিক প্রিমিয়াম কন্টেন্ট। এবং সেক্ষেত্রে কোনও বিজ্ঞাপন দেখানো হবে না। পাশাপাশি 4k রেজলিউশনের অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

প্ল্যানে পরিবর্তন

Jio Cinema Premium এর সাবস্ক্রিপশন পেজে এবিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিমাসে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে খরচ হবে ২৯ টাকা। এবং ফোর স্ক্রিনের প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ ৮৯ টাকা।

জিও সিনেমা প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আগে দাম পড়ত ৯৯৯টাকা। সেক্ষেত্রে এক বছর ওই প্ল্যান ব্যবহারের সুবিধা পেতেন ব্যবহারকারীরা। কিন্তু এবার সেক্ষেত্রে ওই প্ল্যানের খরচ কমিয়ে করা হল মাসিক ২৯ টাকা।


You might also like!