Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

WhatsApp Storage Cleaning Tips: WhatsApp-এ আসা ছবি-ভিডিওতে ফোনের স্টোরেজ পরিপূর্ণ? জানুন মুশকিল আসান!

WhatsApp Storage Cleaning Tips
WhatsApp Storage Cleaning Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিদিনই হোয়াটসঅ্যাপে নিয়মিত চ্যাট, ছবি, ভিডিও, ডকুমেন্ট আদান-প্রদান চলতেই থাকে। এতে করে ধীরে ধীরে ফোনের স্টোরেজ ভরে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন ফিচার নিয়ে এলেও, মিডিয়া ফাইলগুলো নিজে থেকেই ফোনে সংরক্ষিত হওয়ায় অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি অটোমেটিকভাবে গ্যালারিতে সংরক্ষিত হয়। যদিও এটি অনেকের জন্য উপকারী, তবে অনেক অপ্রয়োজনীয় ফাইলও জমা হয়ে যায়, যা ফোনের জায়গা দখল করে। সবচেয়ে বড় সমস্যা হলো—যদি স্টোরেজ ফাঁকা না থাকে, তবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো বা গ্রহণ করাও সম্ভব হয় না। 

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধান হবে কীভাবে?তাঁর জন্য নজর দিতে হবে প্ল্যাটফর্ম সেটিংস-এ। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না। অর্থাৎ অটো-সেভড হবে না। সেটা সমস্ত চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। 

হোয়াটসঅ্যাপ স্টোরেজ সেভ করতে যা করবেন:

১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন;

২. উপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন;

৩. মেন্যু থেকে সেটিংস-এ যান;

৪. এরপর চ্যাটস অপশনে ক্লিক করুন;

৫. সেখানে মিডিয়া ভিজিবিলিটি অপশনটি বন্ধ করে দিন। আইফোন ব্যবহারকারীদের জন্য সেভ টু ফটোস অপশনটি টগল অফ করতে হবে।

মনে রাখবেন,  Media Visibility যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনও নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনও কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের উপর কোনওরকম প্রভাব ফেলবে না। নিয়মিত এই সেটিংস চেক করে রাখলে অপ্রয়োজনীয় মিডিয়া গ্যালারিতে জমে স্টোরেজ ভরার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

You might also like!