Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Google Task Mate: নয়া অ্য়াপ লঞ্চ করছে গুগল, প্রচুর টাকা উপায়ের সুযোগ

Google Task Mate
Google Task Mate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নতুন একটি অ্য়াপ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Google। Youtube এর মতো এই অ্য়াপের মাধ্যমেও টাকা রোজগার করা সম্ভব। নতুন অ্য়াপটির নাম দেওয়া হয়েছে গুগল টাস্ক মেট (Google Task Mate)। আপাতত বিটা ভার্সনে রয়েছে অ্য়াপটি।

নয়া এই অ্য়াপটি মূলত গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপের মতোই। ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপে বিভিন্ন সার্ভের জবাব দিতে হয় ব্যবহারকারীদের। তারপরেই নির্দিষ্ট গন্ডি পেরোলেই টাকা ঢুকতে শুরু করে অ্য়াকাউন্টে। ঠিক একই ভাবে নয়া অ্যাপে বেশ কিছু টাস্ক দেওয়া থাকবে। সেগুলি শেষ করলেই জমবে টাকা। সেই টাকা নিজের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ট্রান্সফারও করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

কী কী কাজ করতে হবে?

এখনও স্পষ্ট করে কোনও ধারণা পাওয়া যায়নি। তবে মূলত ভয়েস ক্লিপ রেকর্ড, দোকানের ছবি তোলা, কোনও লোকেশনের ছবি তোলা ইত্যাদি কাজ করতে হবে।

বর্তমানে এই অ্য়াপটি Google Play Store থেকে ডাউনলোড করা সম্ভব। কিন্তু শুধুমাত্র Invite Only অ্য়াকসেস দেওয়া হচ্ছে। অর্থাৎ ইতিমধ্য়ে কোনও ব্যবহারকারী ইনভাইট করলে তবেই ব্যবহার করতে পারবেন।


You might also like!