Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

BSNL Recharge Plan: কলিং, ডেটা, SMS! মাত্র ৫ টাকারও কম খরচে বিপুল অফার BSNL-এর

BSNL
BSNL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রাহক সংখ্যায় Vi এবং Airtel থেকে অনেকটাই কম BSNL-এর। কিন্তু অফার দেওয়ার ক্ষেত্রে অন্য সংস্থাগুলির থেকে বেশ অনেকটা এগিয়ে সরকারি এই টেলিকম সংস্থা। এবার নয়া অফার আনল BSNL। দুটি রিচার্জ প্ল্যানের সঙ্গে অতিরিক্ত বৈধতা পাবেন ব্যবহারকারীরা।

BSNL এর ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতা ১৩০ দিনের। কিন্তু এবার ওই প্ল্যানের বৈধতা বাড়িয়ে করা হয়েছে ১৫০ দিন। অর্থাৎ প্রতিদিনের খরচ ৪টাকা ৬৬ পয়সা। অন্যদিকে ৯৯৯টাকার প্ল্যানের বৈধতা ২০০ দিন থেকে বাড়িয়ে ২১৫ দিন করা হয়েছে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের দৈনিক খরচ ৪টাকা ৬৪ পয়সা। প্রতিটি প্ল্যানে রয়েছে একাধিক সুবিধা।

তবে যাঁরা দৈনিক প্রচুর ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য এই প্ল্যানটি আদর্শ নয়। কারণ ৬৯৯ টাকার প্ল্যানে দৈনিক মাত্র .৫ GB করে ডেটা পাবেন। অন্যদিকে ৯৯৯ টাকার প্ল্যানে কোনও ডেটা ব্যবহারের সুবিধা পাবেন না ব্যবহারকারীরা।

৬৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা ?

বৈধতা- ১৫০ দিন

SMS- প্রতিদিন ১০০টি করে

কলিং- আনলিমিটেড কলিং

ডেটা- দৈনিক .৫ GB

৯৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা?

বৈধতা- ২১৫দিন

SMS- নেই

কলিং- আনলিমিটেড কলিং

ডেটা- নেই

You might also like!