Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Livelihood message

3 years ago

Narendra Modi : শুক্রবার কর্মসংস্থান মেলার আওতায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি  : শুক্রবার কর্মসংস্থান মেলার আওতায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১০:৩০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে নবনিযুক্ত এসব ব্যক্তিদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এ তথ্য জানিয়েছে। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে রোজগার মেলা একটি পদক্ষেপ। আশা করা যায় যে এই চাকরি মেলা আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে।

সারাদেশ থেকে নতুন নির্বাচিত জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার বিভিন্ন পদে অধিষ্ঠিত হবে।

You might also like!