Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Garlic Cultivation:: রসুন চাষ - প্রচুর লাভের সম্ভাবনা

Garlic Cultivation
Garlic Cultivation

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রসুন বাঙালি কৃষকদের অত্যন্ত ভালো বাণিজ্যিক ফসল। অবশ্যই সবটা জেনে চাষ করতে হবে। কৃষি দপ্তর জানাচ্ছে,বর্ষার শুরুতে রসুন বপন করতে হয়। অক্টোবর-নভেম্বর রসুন বপনের আদর্শ সময়। রসুনের কুঁড়ি থেকে বীজ সংগ্রহ করে ১০/১২ সে.মি. দূরত্ব রেখে রোপন করতে হবে। যে কোনও মাটিতে রসুনের চাষ করা যায়,তবে দোয়াশ মাটিতে ফলন ভালো হয়। কিন্তু জমিতে জল বেশি জমে গেলে ফসলের ক্ষতি হতে পারে। সেই কারণে খেয়াল রাখতে হবে জমিতে যেন বেশি জল না থাকে। ৫-৬ মাস পর ফসল কেটে নিতে হবে। এক একর জমিতে ৫০ কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। বাজারে এক কুইন্টাল রসুনের দাম হতে পারে কেজি প্রতি ৫০ টাকা। এক একর জমিতে রসুন চাষ করলে খরচ হতে পারে ৪০ হাজার টাকা পর্যন্ত। রসুনের অনেক জাত রয়েছে। এর মধ্যে রিয়া-১ জাতটি খুবই ভাল বলে পরিচিত। ইদানিং রিয়া-১ প্রজাতির রসুনের দিকেই কৃষকেরা বেশি ঝুঁকেছে। 

  অন্য জাতের রসুনের তুলনায় রিয়া-১ জাতের রসুনের বাজারে চাহিদা বেশি বলে দাবি করা হয়। কারণ এর মান ভাল। প্রতিটি কন্দ ১০০ গ্রাম পর্যন্ত হতে পারে। এতে রসুনের ৬ থেকে ১৩টি কোয়া থাকতে পারে। এই জাতের রসুন চাষ করে কৃষকরা এক মরশুমে প্রায় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় করতে পারেন। তবে নিয়মিত জৈব সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষ করে লক্ষ রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে। ইদানিং বিকল্প চাষ হিসাবে অনেক কৃষক রসুন চাষ বেছে নিয়েছেন। এই বিষয়ে কৃষি দপ্তর কৃষকদের যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করে।

You might also like!