Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

CISF Head Constable Recruitment 2023 : CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন, জেনে নিন

CISF Recruitment 2023
CISF Recruitment 2023

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, বিশদে জেনে নিন।

পদ

হেড কনস্টেবল

শূন্যপদ

মোট ২১৫টি পদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ।

শিক্ষাগত যোগ্যতা

সিআইএসএফ পদের জন্য উচ্চমাধ্যমিক পাস করলেই চলবে। তবে আগ্রহী প্রার্থীকে রাজ্য, দেশ বা আন্তর্জাতিক ক্ষেত্রে খেলায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বাধিক বয়স হতে হবে ২৩ বছর।

কীভাবে নিয়োগ

ট্রায়াল টেস্ট, প্রধান পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে প্রার্থীদের। প্রয়োজনীয় নথি ও মেডিকেল পরীক্ষাতেও পাশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মোডে ইন্টারভিউয়ের চিঠি বা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

আবেদন ফি

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি লাগবে। মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ দিন

সোমবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চলবে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।


You might also like!