Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Betel nut cultivation: বিকল্প পেশা হয়ে উঠেছে সুপারি চাষ, উত্তর দিনাজপুরের লাভের মুখ দেখছেন বহু চাষি

Betel nut cultivation (Symbolic Picture)
Betel nut cultivation (Symbolic Picture)

 

উত্তর দিনাজপুর, ১৩ আগস্ট : উত্তর দিনাজপুর জেলার একটি জনপ্রিয় ফসল সুপারি। আর এই সুপারি চাষ করে এখন বহু কৃষক লাভবান হচ্ছেন এই জেলায়। পানের সাথে সুপারি খাওয়ার একটা রীতি প্রাচীনকাল থেকে প্রচলন রয়েছে। তাই এই জেলার অনেকেই এই সুপারি ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুপারি চাষ করে এই জেলার অনেক চাষি এখন প্রচুর লাভবান হচ্ছেন। অনেক চাষির কাছে বিকল্প পেশা হয়ে উঠেছে এই সুপারি চাষ।

কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান, যাদের অল্প জায়গা রয়েছে কিংবা ফাঁকা জমি পড়ে রয়েছে তারা তাদের সেই জমিতে সুপারি গাছ রোপণ করতে পারেন। এই সুপারি চাষে কোনও রকম পরিশ্রমের প্রয়োজন হয় না, খরা কিংবা বন্যা সব ধরনের প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে সুপারি গাছ বেড়ে উঠতে পারে। স্বাভাবিকভাবেই সুপারি চাষ বাড়ছে এই জেলায়। লাভের মুখও দেখছেন চাষিরা। তবে, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলা নয়, রাজ্যের অনেক জেলাতেই এখন সুপারি চাষ বাড়ছে।

You might also like!