Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

3 years ago

Skin Care : শীতে তৈলাক্ত ত্বকের জেল্লা ধরে রাখতে চান? ভরসা রাখতে পারেন এই তিন বিশেষ ফেসপ্যাকে

Skin Care
Skin Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে শুষ্ক ত্বকের একটু বেশিই দেখভালের প্রয়োজন, তবে শীতকাল বলে যে তৈলাক্ত ত্বকের যত্নের প্রয়োজন নেই এমন টা নয় , শীতেও তৈলাক্ত ত্বকের সঠিক যত্ন না নিলে নানা রকম সমসযা হতে পারে। 

আপনারযদি তৈলাক্ত ত্বক হয় তবে এই শীতে নিজের ত্বককে তরতাজা রাখতে নিজের রূপটানে রাখুন এই তিন বিশেষ ফেসপ্যাক। 

*কমলালেবু ও চন্দনের ফেসপ্যাক 

কমলালেবুতে রয়েছে ভিটামিন সি, যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। শীতের ত্বকের জেল্লা ধরে রাখতে শীতকালীন স্কিনকেয়ার রুটিনে একটি কমলালেবুর ফেসপ্যাক যুক্ত করা উচিত। ২ টেবিল চামচ কমলালেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ গুঁড়ো ক্যালামাইন পাউডার এবং এক চামচ চন্দন নিন। স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি লাগান। 

* মুলতানি মাটি ও গোলাপ জলের ফেসপ্যাক 

মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। আপনি যদি তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফেসপ্যাকটি আপনার জন্য দারুণ। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশে, এটি ত্বকের হাইড্রেশনের মাত্রা পূরণ করতে সাহায্য করে এবং এটি আপনর ত্বককে একটি কুলিং ও সুদিং এফেক্ট ও দেয়। 

* অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক 

এই ফেস প্যাকটি আপনার ত্বককে উজ্জ্বল এবং উজ্জ্বল করে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য এটি একটি সেরা ফেসপ্যাক এবং সহজেই ঘরে তৈরি করা যায়। উভয় উপাদান মিশ্রিত করুন এবং প্রায় ৫-৭  মিনিটের জন্য আপনার মুখে লাগান।  এটি আপনাকে একটি স্বাস্থ্যকর এবং দাগ মুক্ত ত্বক দিতে সাহায্য করবে। 

You might also like!