Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Home Decoration Tips: ফুলদানি আনতে পারে ঘরের সৌন্দর্য! জানেন ঘরের কোথায় কোন ফুলদানি রাখবেন?

Flower Vase
Flower Vase

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেক সময় সুন্দর করে ঘর সাজিয়েও মনের মত হয় না। নতুন করে ঝাঁ চকচকে করে সাজালেও কোথাও যেন খামতি থেকে যায় মনে হয়। কিছুতেই কিছু হয়না। তবে এই সমস্যা ফুলদানির মাধ্যমে এক তুরিতে সমাধান হতে পারে। ঘরের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ফুলদানি রাখলেই ঘরের সৌন্দর্য বাড়ে। 


বাড়ির মূল দরজা তথা প্রবেশপথের পাশে মাঝারি থেকে একটু বড় মাপের মাটির ফুলদানিতে রাখতে পারেন লম্বা ডাঁটির ফুল। উজ্জ্বল রঙের ফুলই ভাল মানাবে। পোর্সেলিনের ফুলদানিও রাখতে পারেন দরজার পাশে। ঝুলন্ত ফুলদানিও পাওয়া যায়। দরজার পাশে ঝুলিয়ে তাতে টাটকা ফুল রাখতে পারেন। গোলাপ, লিলি ফুল রাখলে বেশ ভাল লাগবে।
শোয়ার ঘরে ওয়ার্ড্রোব বা জানালার পাশে ফুলদানি বেশ লাগবে। এখন বিভিন্ন আকারের ফুলদানি পাওয়া যায়। শোয়ার ঘরে একগাদা ফুল ভাল লাগবে না। সরু লম্বা বা ‘ইউ’ আকৃতির ফুলদানিতে একটি বা দুটি লম্বা ডাঁটির ফুল রাখুন। সাবেকিয়ানা এবং আভিজাত্যের অন্যতম উদাহরণ হল পিতল, কাঁসা কিংবা তামার ফুলদানি। 
খাবার জায়গায় টেবিলের উপর ছোট, ঈষৎ গোলাকার ফুলদানিতে রঙিন ফুল রাখলেই বেশি ভাল লাগবে। এখন বিভিন্ন জ্যামিতিক নকশার ফুলদানি পাওয়া যায়। তেমনও রাখতে পারেন খাওয়ার টেবিলে। ঘর সাজাতে সাহেবিয়ানা যাঁদের পছন্দ তাঁরা ঘরে রাখতে পারেন কাচের ফুলদানি। কাচের বাল্ব, টেস্ট টিউব, নল নানা আকারের ফুলদানি রাখা যেতে পারে।
বাথরুমে সাদা ফুল রাখলেই ভাল। ঘরের অনেক বাতিল জিনিস দিয়েও ফুলদানি বানানো যায়। কাচের গ্লাসে জল ভরে তাতে ফুল রাখতে পারেন। বাথরুমের তাকে কয়েকটি কাচের গ্লাস রেখে তাতে ফুল সাজিয়ে রাখা যেতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…