Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Grey Hair Home Remedies: কম বয়সের পাকা চুল এড়ানো যাবে এই বিশেষ পাতার ম্যাজিক মিশ্রণে!

The magic mixture of this special leaf can avoid premature graying of hair!
The magic mixture of this special leaf can avoid premature graying of hair!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কম বয়সেই চুল পেকে যাচ্ছে। কাজ করছে না কোনো টোটকাই? তবে পাকা চুল এড়ানোর ম্যাজিক রয়েছে এই পাতায়। কারিপাতার কথা বলা হচ্ছে। নানান রান্নায় কারিপাতা ব্যাবহার করা হয়ে থাকে। তবে চুলের যত্নে কারিপাতার উপকারিতার কথা আর আলাদা করে বলে বোঝাতে হবে না। 

কারিপাতায় থাকা ভিটামিন বি ও বিটা ক্যারোটিন চুল তাজা করতে সাহায্য করে। খুব সহজে ঘরোয়া উপায়ে কারি পাতার কিছু মিশ্রণ বাড়িতে বানিয়ে তা চুলে লাগালে ফের চুলে পুরনো কালো রঙ ফিরতে পারে। রইল কারি পাতার তেমনই কিছু মিশ্রণের হদিশ।কারি পাতা ও নারকেল তেল মিশিয়ে মিশ্রণ- ২ চামচ নারকেল তেল একটি পাত্রে নিয়ে তা হালকা গরম করে নিন। গ্যাস বন্ধ করে তাতে দিন ১০ থেকে ১২ টি কারিপাতা। তেলে এভাবে রেখে দিন ২০ মিনিট। একটু ঠান্ডা হলে তা চুলে ভালো করে লাগিয়ে নিন। রেখে দিন ৪৫ মিনিট থেকে ২ ঘণ্টা। পরে ভালো করে শ্যাম্পু করে নিন। এটি প্রতি সপ্তাহে ২ বার করুন।

You might also like!