Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Passenger Planeঃ যাত্রীবাহী বিমানের রং সাদা হয়ে থাকে! কিন্তু কেন জানেন?

Passenger Plane
Passenger Plane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিমানে ভ্রমণ করতে সকলেই ভালোবাসেন। স্পাইজেট, ইন্ডিকো বা যেকোনো কোম্পানির যাত্রীবাহী বিমানে চড়লেই দেখা যায় যে, সেই বিমানের রং সাদা। কেবল বিমানের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকে। তবে সব যাত্রীবাহী বিমানের রং সাদা হওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ।

তাপমাত্রার ভারসাম্য

সাদা রং সূর্যের রশ্মি শোষণ করে না, বরং প্রতিফলিত করে দেয়। তাই গরম কালে সাদা বা হালকা রঙের পোশাক পরতে বলা হয়। কারণ সাদা রং তাপ কম শোষণ করে। অনেক বেশি সহনশীল হয়। তাই বিমান যত ক্ষণই প্রখর রোদে দাঁড়িয়ে থাকুক না কেন, কখনওই ভিতরটা গরম হয়ে যাবে না। তাই সূর্যের চড়া রোদ সরাসরি বিমানে পড়লেও যাতে বিমানের যন্ত্রপাতি, কেবিন গরম না হয়ে যায়, সে কারণেই যাত্রীবাহী বিমানে সাদা রং করা হয়।  

 সূর্যরশ্মি প্রতিফলিত করে

বিমানের গায়ে সরাসরি সূর্যের অতিবেগনি রশ্মি পড়ে। যত বেশি উচ্চতা দিয়ে ওঠে, ততই অতিবেগনি রশ্মির দাপট সহ্য করতে হয়। সাদা রং যেহেতু সূর্যরশ্মি প্রতিফলিত করে দিতে পারে, সে কারণেই সূর্যের ক্ষতিকর রশ্মিগুলি থেকে বিমানকে বাঁচানোর জন্যই সাদা রং করা হয়। সাদা রং সূর্যরশ্মির ৯৯ শতাংশ প্রতিফলিত করে দিতে পারে।
 ক্ষত চিহ্নিত করা যায়
যাত্রীবাহী বিমানের গায়ে বা ডানায় ফাটল ধরলে, অথবা বিমানের গায়ে আঁচড়ের দাগ পড়লে তা সহজে চিহ্নিত করার জন্য এই সাদা রং -র দরুন। গাঢ় রং হলে আঁচড়ের দাগ চট করে বোঝা যেত না। সাদা রং হলে সহজেই বোঝা যায় যে আঁচড় লেগে বা ঘষা লেগে কোন ক্ষতি হয়েছে কি না!
 সাদা রং স্থায়ীত্বকাল 
ঝড়ঝঞ্ঝা, বৃষ্টি, বিদ্যুতের চমকানি— বিমানকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে উড়তে হয়। যদি অন্য গাঢ় রং হত, তা হলে অল্পদিনেই বিবর্ণ হয়ে যেত। কিন্তু সাদা রং সহজে বিবর্ণ হয় না। বেশি দিন স্থায়ীও হয়। 
 খরচ কম
অত বড় বিমান রং করার খরচ তো কম নয়। তাই পকেট বাঁচাতেও সাদা রঙই বেছে নেয় বিমান সংস্থাগুলি। একটি বোয়িং ৭৩৭ বিমান রং করাতে কম করেও ২৪০ লিটার রং লাগবে, সেখানে এয়ারবাস এ৩৮০ রং করতে লাগবে ৩৬০০ লিটারের মতো রং। যে রঙই করা হোক না কেন, লিটার প্রতি হিসাবে তার খরচ পড়বে বিশাল। সাদা রং সেখানে সবচেয়ে সস্তা। তাই এই রঙই বেছে নেওয়া হয়।
 ওজন কমে
সাদা রং করলে বিমানের ওজন বাড়ে না। অন্য গাঢ় রঙের কয়েকটি প্রলেপ দিতে হলে ওজনও বেড়ে যেতে পারে। আর বিমানের ওজন বাড়লে তেলের খরচও বাড়বে। তাই সাদা রং অনেক সাশ্রয়ী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…