Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Lifestyle: সারাদিন ঘুমে আচ্ছন? কিছুতেই ঘুম কাটছে না? ভাবছেন ক্লান্তি কাটাতে কি কি করবেন?

lifestyle
lifestyle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারাদিন কর্ম ব্যস্ততা মিটিয়ে রাতে সাত - আট ঘণ্টা ঘুমনোর পর যদি আবারো ঘুম পায় অথবা ক্লান্তি লাগে তবে সর্বপ্রথম চিকিৎসকের পরামর্শ নিন। কারণ,দিনের বেলা অতিরিক্ত ঘুম পাওয়া, মাঝরাতে ঘুমের মাঝে জেগে ওঠা, একবার ঘুম ভেঙে গেলে দীর্ঘ ক্ষণ ঘুম না আসা নানা রোগের লক্ষণ হতে পারে।

পর্যাপ্ত ঘুমনোর পরেও সবসময় ক্লান্তি অনুভব করেন? রাতভর ঘুমিয়েও সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন? এমন উপসর্গকে চিকিৎসকেরা সাধারণত ‘স্লিপিং ডিসঅর্ডার’বলে থাকেন। তাই চিকিৎসকের প্রদত্ত পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত।

ডায়বেটিস,কিডনি,হার্টের বিভিন্ন সমস্যা থাকলে ঘুমের মধ্যে অতিরিক্ত নাক ডাকা,একবার ঘুম ভেঙ্গে গেলে দীর্ঘক্ষণ ঘুম না আসা, যেকোনো সময় অযাচিত ঘুম পাওয়া,প্রচণ্ড ক্লান্তি অনুভুত হওয়া এই ধরনের লক্ষণ প্রকাশ পায়। 

চিকিৎসকেরা বলছেন, শরীরে আয়রনের অভাব হলে এমন সমস্যা দেখা দিতে পারে,তাই শরীর চাঙ্গা রাখতে স্বাস্থ্যকর খাবার গ্ৰহনে জোর দিন। বাদাম,আখরোট,খেজুর এগুলি রোজ খাওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, আখরোট ২টির বেশি নয়, কাঠবাদাম ৩ থেকে ৪টি খেতে হবে। বাদামে ভরপুর পরিমাণে ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, ফলত শরীরের দূর্বলতা অনেকটা কমিয়ে দেয়।

পুষ্টিবিদরা বলেন, ভাতের বদলে ওট্‌স, ডালিয়া, ব্রাউন রাইস খেলেও ক্লান্তি কমে। শীতের সময়টাতে ক্লান্তি ভাব বেশি আসে বলে টক দই খেতে বলেন পুষ্টিবিদেরা। দই প্রোবায়োটিক যা শরীর চাঙ্গা রাখে। আর এগুলির পাশাপাশি নিয়মিত শরীরচর্চা আবশ্যক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…