Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Rose water for Skin:গরমে ত্বকের যত্নে গোলাপজল - হাতেনাতে ফল

Rose water
Rose water

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার বহুকালের। সামান্য কিছু প্রসাধনী আছে, যাদের যে কোনও ত্বকে যে কোনও সমস্যায় ব্যবহার করা যায়৷ তাদের মধ্যে গোলাপজল হল অন্যতম৷ গরমকালে ত্বকের জন্য এর থেকে ভাল বন্ধু বিরল৷ গরমে ত্বকের তেলতেলে ভাব দূর করে গোলাপজল৷ তবে কী করে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে এর সর্বোচ্চ উপকারিতা৷ সেরা ফল পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বল গোলাপজলে ভিজিয়ে ভাল করে মুখ মুছে নিন।

  বাইরে থেকে ঘরে ফিরে গোলাপজল ব্যবহার করুন টোনার হিসেবে৷ এতে ত্বক টানটান ও পরিষ্কার থাকে৷

ত্বকের ভিতরে ঢুকে একে শীতল ও পরিষ্কার রাখে গোলাপজল৷ ত্বকে পিএইচ ভারসাম্য বজায় থাকে গোলাপজলের প্রভাবে৷ ফলে ব্রণ, অ্যাকনে ও ত্বক ফুলে ওঠার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷ ত্বকের প্রতি অ্যান্টি পিগমেন্টেশন উপাদান হিসেবে কাজ করে গোলাপজল৷ পিগমেন্টেশন দূর করতে গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিতে পারে অ্যালোভেরা জেল৷ সানট্যান দূর করতেও গোলাপজল কার্যকরী৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপজলের স্পর্শে আর্দ্রতা বজায় থাকে৷ নিয়মিত গোলাপজল ব্যবহারে ট্যানিং কমে আসে৷

You might also like!