Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Durga Puja 2023: পুজোর আগে ত্বকে জেল্লা ফেরাতে ডিম দিয়ে বানিয়ে নিন এই ৪ ফেসপ্যাক

EGG Face Pack (Symbolic Picture)
EGG Face Pack (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর কাউন্টডাইন শুরু হয়েই গেছে, কুমোরটুলি থেকে শুরু করে প্রতিটি পাড়াতে প্রস্তুতি তুঙ্গে। হাতে গোনা এই কয়েকদিনে হাজার ব্যস্ততার মাঝে নিজেকেও সাজিয়ে তুলতে হবে। অনেক ক্ষেত্রেই পার্লার সার্ভিসের পাশাপাশি যদি রোজনমচার মধ্যে কিছু সহজ উপাচার কে অর্ন্তভূক্ত করে নেওয়া যায় সেক্ষেত্রে পুজোয় হাজার মানুষের ভিড়ের মাঝে ও আপনিই হয়ে উঠবেন মোহময়ী। 

এই স্বল্প সময়ের পরিসরে ত্বকে জেল্লা পেতে নিজের রুপটানে তালিকাভুক্ত করে  নিতে পারেন ডিমের এই ৪ ফেসপ্যাক।  

* ত্বক উজ্জ্বল রাখতে একটি ডিমের কুসুম, এক চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এই প্যাক ট্রাই করুন জেল্লা ফিরবেই। 

** অনেকের  ব্ল্যাকহেডেসের সমস্যা থাকে, চিন্তা নেই এই সমস্যা থেকে মুক্তি পেতে ছুটতে হবে না পার্লারে। এরজন্য একটি ডিমের কুসুমকে ভাল করে ফেটিয়ে নিন। এরপর তা ব্রাশে করে নাকের চারপাশে লাগিয়ে নিন। এরপর একটি টিসু পেপার লাগিয়ে নিন নাকের উপর। ডিমের প্রথম লেয়ারটি শুকিয়ে গেলে আরেকটি লেয়ার লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে কাগজ গুলিকে টেনে তুলে ফেলুন। দেখবেন কাগজের সঙ্গে ব্ল্যাকহেডসও উঠে আসবে।

***তৈলাক্ত ত্বকে জেল্লা বজায় রাখতে একটি ডিমের কুসুম, এক চামচ মধু এবং এক চামচ বাদাম তেল নিয়ে তা ভাল করে মিশিয়ে নিন। এরপর ত্বকে প্যাকটি ত্বকে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

****শুষ্ক ত্বকে জেল্লা আনতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। মুখে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলে এই প্যাকটি মুখে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে। 

You might also like!