Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Kolkata Metro: স্বাধীনতা দিবসের বন্ধ হচ্ছে কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার! জানেন কোন স্টেশনের?

Kolkata metro station
Kolkata metro station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামীকাল স্বাধীনতা দিবস। আর এই ৭৮ তম স্বাধীনতা দিবসেই বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। কিছুদিন আগেই মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ঠাকুরপুকুর ও বেহালা বাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল।

গত ১ অগাস্ট থেকে তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং কবি সুকান্ত স্টেশন এই তিনটি মেট্রো স্টেশনে থাকছে না কোনও টিকিট কাউন্টার।মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। এই স্টেশনগুলিতে গত ১ অগাস্ট টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকছে না এবং কোনও বুকিং কর্মীও উপস্থিত থাকছেন না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে স্মার্ট কার্ড, টোকেন, QR কার্ড-সহ কাগজের টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টেশনে রয়েছে এই মেশিন। এই মেশিনে UPI- এর সাহায্যেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।৬ মাস এই পাইলট প্রকল্প চালু রেখে যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখবে তারা।

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে যে, যাত্রীরা এই নতুন ব্যবস্থাকে স্বাগত জানাবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ৬ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। ছ'মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কলকাতা মেট্রো এই নতুন উদ্যোগকে সফল করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন, সে বিষয়েও মেট্রো কর্তৃপক্ষ নজর রাখবেন বলেই খবর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…