Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Sunscreen: কতটা সানস্ক্রিন মাখলে রোদ থেকে বাঁচবে আপনার ত্বক?

A girl applying sunscreen in her skin (File Picture)
A girl applying sunscreen in her skin (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোদ থেকে নিজের ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যাবহার করে থাকেন অনেকেই। ত্বকে রোদ লাগলেই অ্যালার্জিসহ নানান ত্বকের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিনই একমাত্র ভরসা। রোদের হাত থেকে নিজের ত্বককে বাঁচাতে অনেকটা বেশি পরিমাণে সানস্ক্রিন ব্যাবহার করে ফেলেন অনেকে। তবে কতটা পরিমাণে ব্যাবহার করতে হবে এই ক্রিম? 

কতটা ক্রিম নেবেন? 

অনেকেই এ ক্ষেত্রে দু’টি আঙুলের সাহায্য নিয়ে থাকেন। দু’টি আঙুলের ডগায় যে পরিমাণ ক্রিম রাখা যায়, সেটুকুই মুখের জন্য যথেষ্ট বলে মনে অনেকে। শুধু খেয়াল রাখতে হবে, মুখের কোনও অংশ যেন বাদ না পড়ে। এ ছাড়াও দেহের যে যে অংশে রোদ লাগে, সেই সব জায়গায় সানস্ক্রিন মাখা জরুরি।

আপনার ত্বকের জন্য কোনটি  ভাল?

বাজারে তো বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এক একটির কার্যকারিতা এক এক রকম। ‘এসপিএফ’-এর মাত্রাও আলাদা। কিন্তু কার ত্বকে কোনটি ব্যবহার করা উচিত, তা জানতে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, ত্বকের ধরন এবং রোদ লাগার পরিমাণের উপর ভিত্তি করে সানস্ক্রিন নির্বাচন করা উচিত।

কত বার ব্যবহার করবেন? 

বাইরে বেরোনোর আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মাখার নিয়ম জানেন অনেকেই। কিন্তু চিকিৎসকেরা বলছেন, ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি। কারণ, শুধু রোদ নয়, রান্নার সময়ে গরম তাপ লেগেও একই ভাবে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ‘এসপিএফ’ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেন তাঁরা।

You might also like!