Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Beauty Care: সাদা চুলকে কিভাবে সুন্দর রাখবেন? জেনে নিন পন্থাগুলি!

White hair
White hair

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একাধিক কারণে এখন ২৫/৩০ বছর থেকেই চুলে পাক ধরা শুরু করে। তারপর ৩৫/৪০ থেকে নিয়মিত চুলে রঙ করা শুরু হয়। অনেকেই চুলে রঙ করা পছন্দ করেন না। তারা সাদা চুলের খুশি। তাদের জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিচ্ছেন। তাঁরা বলছেন,সঠিক যত্ন নিলে সাদা চুলের উজ্জ্বলতা নতুন মাত্রা পাবে। তাঁদের পরামর্শ -

১) মৃদু শ্যাম্পু ব্যবহার করুন -শ্যাম্পু ব্যবহারের সময়ে অবশ্যই মনে রাখতে হবে, তা যেন মৃদু হয়। ক্ষারযুক্ত শ্যাম্পু পাকা চুলের জন্য ভাল নয়। শ্যাম্পু কেনার আগে দেখে উপকরণে চোখ বুলিয়ে দেখে নিন সোডিয়াম লরিয়াল সালফেট আছে কি না। যদি থাকে, তা হলে সেই শ্যাম্পু কিনবেন না

২) কন্ডিশনার ব্যবহার করুন - পাকা চুলের যত্নআত্তিতে কন্ডিশনার খুবই প্রয়োজনীয় একটি প্রসাধন। শ্যাম্পু করার পর ৫-৭ মিনিট কন্ডিশনার মেখে রাখুন। তাতে চুল মসৃণ এবং নরম থাকবে।

 ৩) সিরাম ব্যবহার করুন -শীত কিংবা গ্রীষ্ম, পাকা চুল ভাল রাখতে সিরাম ব্যবহার করতেই হবে। বিশেষ করে যদি স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন, তা হলে তো সিরাম ব্যবহার করা ছাড়া উপায় নেই।

৪) চুল ঢেকে বাইরে বেরোবেন - সাদা কিংবা কালো— রং যা-ই হোক, চুল ভাল রাখতে রোদে বেরোনোর আগে মাথায় ওড়না/টুপি দিয়ে যাওয়াই ভাল। কারণ এতে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকবে চুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…