Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Life Style News

3 days ago

Smart Sehri & Iftar Choice: রোজায় গ্যাস-অ্যাসিডিটির যন্ত্রণা? সেহরি-ইফতারে এই খাবারগুলি আবশ্যক

Tips to Prevent Acid Reflux During Ramadan
Tips to Prevent Acid Reflux During Ramadan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রোজার সময়ে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে অনেকেরই গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। সেহরি ও ইফতারে অনিয়মিত বা অতিরিক্ত মশলাদার খাবার খেলে এই অস্বস্তি আরও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞরা খাদ্যতালিকায় সহজপাচ্য ও পেটের জন্য উপকারী খাবার রাখার পরামর্শ দিচ্ছেন।


∆ ইফতারের সময় তালিকায় রাখুন নিম্নলিখিত খাবারগুলি:

* গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে খাদ্যতালিকায় কলা রাখুন। প্রতিদিন সেহরি বা ইফতারে একটি পাকা কলা খান। কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে। এতে পটাসিয়াম ও প্রাকৃতিক অ্যান্টাসিড রয়েছে, যা অ্যাসিডিটির জ্বালা কমায়। কলা হজম বৃদ্ধি করতেও সাহায্য করে। 

* ইফতারের পর অ্যাসিডিটি হলে এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে তা উপকারী হতে পারে। দুধ পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে। ঠান্ডা দুধ পেটের অতিরিক্ত অ্যাসিড কার্যকরভাবে শোষণ করে। তবে যদি ল্যাক্টোজ ইনটলারেন্স থাকে তাহলে দুধ পান না করাই ভাল। 


* রোজায় অ্যাসিডিটির সমস্যায় ভুগলে লেবুর শরবতের বদলে বেছে নিন ডাবের জল। অ্যাসিডিটি কমাতে জাবের জল বিশেষ ভাবে কার্যকরী। ডাবের জল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সেই সঙ্গে এই জলে থাকে উপকারী মিনারেলসও। 

* ইফতার করার পর অ্যাসিডিটি হলে কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। এক কাপ জলে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সেদ্ধ করে সেই জল পান করুন। এতে অ্যাসিডিটি কমবে। 

* অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে আদা কুচি করে কেটে নুন দিয়ে খেতে পারেন। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে। 

* মৌরি চিবিয়ে খেতে পারেন। এটি পাকস্থলী ও অন্ত্রের পেশিতে প্রভাব ফেলে যা কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে।

You might also like!