Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Diabetes: ডায়াবেটিস থেকে সাবধান! মেনে চলুন কয়েকটি নিয়ম

Diabetes
Diabetes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডায়াবিটিস একটি জটিল অসুখ।এ রোগ এমনই বেয়াড়া যে, সামান্য অনিয়ম হলেই মাথাচাড়া দিয়ে ওঠে। একসঙ্গে দেখা দেয় অনেক সমস্যা। তাই বছরভর বেশ আতঙ্কেই থাকেন ডায়াবেটিসের রোগীরা। এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না— শখ-আহ্লাদ পূরণের তালিকা থেকে বাদ গিয়েছে পছন্দের অনেক কিছুই। তবে এতটা চাপে না থাকলেও চলবে। খালি মেনে চলতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সারাবছর একদম ফিট থাকবেন ডায়াবেটিস আক্রান্তরা।

আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ। সমগ্র বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও ডায়াবেটিস আক্রান্ত-র সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে বর্তমানে বিশ্বে ৫২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ICMR-এর একটি সমীক্ষা অনুসারে, ২০১৯ সালে ৭০ মিলিয়ন লোকের তুলনায় ভারতে এখন ১০১ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগ ক্ষেত্রেই টাইপ থ্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হচ্ছে সকলে। যা স্থূলতার মতো সমস্যাকে বাড়িয়ে তোলে।

ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে মেনে চলুন নিম্নলিখিত টিপসগুলিঃ

১) ব্যায়াম আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবে। প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম শরীরের ইনসুলিন (ডায়াবেটিসের সঙ্গে যুক্ত একটি হরমোন) ব্যবহার করার এবং গ্লুকোজ শোষণ করার ক্ষমতাকে উন্নত করে।

২) আপনার খাদ্যতালিকায় প্রথম এবং প্রধান পরিবর্তনগুলির মধ্যে একটি হল চিনি খাওয়া। সাদা প্রক্রিয়াজাত চিনির পণ্যগুলি ব্যবহার বন্ধ কর‍তে হবে। আপনার ডায়েটে প্রোটিন রাখুন কার্বোহাইড্রেট কমিয়ে দিন। প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভালো। 

৩) চিকিৎসকরা জানান, অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। স্থূলতা এই রোগকে আরও বৃদ্ধি করে। তাই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করা এবং আপনার BMIপরীক্ষা করা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…