Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sea F​​ish:বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতেই মৎস্যজীবীদের জালে "বোমা মাছ"! জানেন কত দাম ?

Sea F​​ish
Sea F​​ish

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কিছুদিন আগেই কোটা আন্দোলন নিয়ে উত্তাল ছিল বাংলাদেশ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর এই পরিস্থিতিতেই মৎস্যজীবীদের জালে উঠলো এক বিশাল আকৃতির মাছ। সকলেই জানেন, বাংলাদেশের ইলিশ খ্যাতি বিশ্বজোড়া। তবে ইলিশ নয়, উঠে এল অত্যাধিক বড় আকারের মাছ।

সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে সেন্ট মার্টিনের সৈকতে ভেসে এসেছে ৬০ কেজি ওজনের একটি টুনা মাছ। সূত্রের খবর গত বৃহস্পতিবার বিকাল ৪ টে নাগাদ সেন্ট মার্টিনের পশ্চিম পাড়া মেরিন পার্ক সমুদ্র সৈকত পয়েন্টে জায়েন্ট মাছটি ধরা পড়ে। আঞ্চলিক ভাষায় সেন্ট মার্টিনের জেলেরা টুনা মাছটিকে 'বোমা মাইট্যা মাছ' হিসেবে চেনেন। মাছটি ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং ৬০ কেজি ওজনের। টুনা মাছের বৈজ্ঞানিক নাম Thunnus এবং এই প্রজাতির মাছের মধ্যে আটলান্টিক ব্লুফিন গ্রুপ সবচেয়ে বড়।

তবে একমাত্র বড় সাইজের টুনা মাছ পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। কিন্তু এর আগে সেন্ট মার্টিনে এত বড় টুনা মাছ ধরা পড়েনি কোনোদিন। জানা গিয়েছে, মাছটি সমুদ্র সৈকতে নিয়ে আসার পর সেন্ট মার্টিন জেটিঘাটে নিয়ে গেলে ভিড় জমায় আশেপাশের লোকজন। দর কষাকষির পর ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে এই বিশাল আকারের মাছ। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…