Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Kitchen tips:ফ্রিজে রাখা শক্ত পনিরের স্বাদ ফিরিয়ে আনতে কয়েকটি টিপস

How to keep cheese fresh for a long time?
How to keep cheese fresh for a long time?

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দোকান থেকে পনির কিনে এনে স্বাভাবিক কারণেই আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপর রান্না করার জন্য বের করে দেখি শক্ত পাথর হয়ে গেছে, আবার রান্নার শেষে দেখি স্বাদ নষ্ট হয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্যই পুষ্টিতত্ত্ববিদদের কয়েকটি পরামর্শ আছে। যেমন -

১) স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে পনিরটাকে। পনিরটি সরাসরি ফ্রিজ বের করেই রান্না না করাই ভাল। ব্যবহারের আগে এটিকে ২ থেকে ৩ ঘন্টা বাইরে ঢেকে রাখতে হবে। কেবল এটির জন‍্য নরম হয় তা নয় তবে এটি রান্নার স্বাদ বাড়িয়ে তোলে।

২) স্টিম করতে হবে পনিরটাকে। একটি পাত্রে জল ফুটিয়ে নিন, তারপর উপরে একটি ছাঁকনি রাখুন। ছাঁকনিতে পনিরের টুকরোগুলো সাজান এবং একটি ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দিন। পনিরকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য স্টিম হতে দিন।

৩) একটি বাটিতে ধোঁয়া ওঠা গরম জল নিয়ে তাতে কিউব করে কেটে রাখা পনির দিয়ে তা ঢাকা দিয়ে রেখে দিন।পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর দেখবেন পনির নরম হয়ে গিয়েছে। এই দ্রুত কৌশলটি পনিরকে খুব তাড়াতাড়ি নরম করে দেয়।

৪) পনির একদম রান্নার শেষের দিকে যোগ করুন। তা নাহলে পনির নরম হওয়ার কারণে তা ভেঙে যেতে পারে। পনির যদি শেষে দেওয়া হয় তাহলে রান্নার টেক্সচার ভাল এবং স্বাদও ভালো হবে।

You might also like!