Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Tathagata Roy: “গুলিয়ে দেবার চেষ্টা করছেন”, ব্রাত্যকে কটাক্ষ তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর: “তৃণমূলের চিরাচরিত ঢঙে আপনি ভারতের নাগরিক বাঙালিদের সঙ্গে পূর্ব পাকিস্তানি/বাংলাদেশীদের গুলিয়ে দেবার চেষ্টা করছেন। তার কারণ, স্পষ্টতই আপনার দলের আনুগত্য ভারত রাষ্ট্রের প্রতি নয়।” বুধবার এক্সবার্তায় এ কথা বললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “ব্রাত্য বসু কান খুলে শুনে নিন। ১৯৭১-এ পাকিস্তানী সেনা পূর্ব পাকিস্তানিদের উপর গুলি চালিয়েছিল, বাঙালির উপর নয়। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরিষ্কার বলেছেন, “আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশী। বাঙালিরা সীমান্তের ওপারে থাকে"। অন্য কোনো বাংলাদেশী রাষ্ট্রপ্রধান এর প্রতিবাদ করেন নি। বাংলাদেশী identity সম্বন্ধে কি আপনি তাদের রাষ্ট্রপ্রধানের চেয়ে বেশি জানেন?
ব্রাত্য বসু, আপনি, আপনার নেত্রী ও আপনার দল সাবধান হন। ভারত রাষ্ট্রের প্রতি আনুগত্যের অভাবের পরিনাম কিন্তু কঠিন হতে পারে।”

You might also like!