Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather forecast:২২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, রেহাই পাবেন না উত্তরবঙ্গও

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১৯ জুলাই : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ২২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ২১ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী কিছু দক্ষিণ ও উত্তর দুই বঙ্গের আবহাওয়াই থাকবে মনোরম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। এরপর ২১ জুলাই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ২২ জুলাই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গেও আগামী ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ২১ জুলাই কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি অংশে ভারী বৃষ্টির (০৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।


You might also like!