Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 months ago

Mamata Banerjee: বাংলা-ইংরাজি তফাতে ভোটারদের নাম মিলছে না, দায় নির্বাচন কমিশনের, মমতা

Mamata Banerjee slams ECI
Mamata Banerjee slams ECI

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হিয়ারিং। দেখা যাচ্ছে, শুধুমাত্র সামান্য আ-কার, ই-কার বিভ্রাটের কারণে ভোটারদের তলব করা হচ্ছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে এই বিষয়টাই মূল কেন্দ্রে রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি অভিযোগ করেন, “বাংলা-ইংরাজির তফাতের কারণে বদলে যাচ্ছে নাম, ম্যাপিং হচ্ছে না।” ফলে অনেক ভোটারকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তিনি সাফ বলেন, ম্যাপিংয়ে বড় ভুল করছে কমিশন। কিন্তু কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, বহু ভোটার জায়গা পরিবর্তন করেছে। সেটা মনে রাখতে হবে। তাঁরা প্রত্যেকে বৈধ ভোটার। তিনি আরও বলেন, “কলকাতার ভোটার লিস্ট করছো ইংরেজিতে। একটা কলোনি এলাকার মানুষ তোমার ইংরাজি বুঝবে কী করে?” তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “ধরুন বাংলায় কারও নাম একতা। কেউ ইংরাজিতে লেখেন ‘এ’ দিয়ে, কেউ আবার লেখেন ‘ই’ দিয়ে। এই সমস্যার কারণে বহু মানুষের নাম মিলছে না হিয়ারিংয়ে ডাক পড়ছে। বানান বিভ্রাটে আত্মহত্যার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। বলছে ২০০২ সালের লিস্ট অনুযায়ী নাকি নাম মিলছে না। তখন ইনস্টিটিউশন ডেলিভারি কত ছিল? ওরে গর্ধবের দল। নিজের ইচ্ছেমতো বয়স বসিয়েছে। কতজন স্কুলে পড়ত? সার্টিফিকেট কতজনের আছে? আমার বাবা মায়ের জন্ম বাড়িতে। নরেন্দ্র মোদি, অমিত শাহ পারবেন আসল নথি দিতে? ফেক ডুপ্লিকেট বানিয়েছেন।”

সীমানা নির্ধারণ (ডিলিমিটেশন) প্রসঙ্গে মমতার তোপ, “আগে ১০০ টা ওয়ার্ড ছিল কলকাতায়। পরে ডিলিমিটেশন হল। ওয়ার্ড বাড়ল। ফলে ম্যাপিংটাই তো ভুল। এটা বড় ব্লান্ডার।” তিনি হেয়ারিং ব্যবস্থাকে ব্যাঙ্গ করে উল্লেখ করেন এবং রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দেন। মমতা বলেন, “এরা নাকি হিয়ারিং করবে! এদের ইয়ার রিং দিয়ে দিন। হিয়ারিং এড দিন।” 


You might also like!